রূপগঞ্জে অটো চালককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৫১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের অটোরিকশা চালক ডালিম সরকারকে (২২) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রবিবার পাড়াগাঁও এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের মা সাফিয়া বেগম জানান, শনিবার রাত ৮টায় দোকানে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। রূপগঞ্জ থানার এসআই তারিফুজ্জামান মিয়া জানান, নিহত ডালিম সরকারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।