মেডিক্যাল টেকনোলজিস্টের মহাসচিবসহ ৮ জনের জামিন লাভ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:২২
মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)-এর মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লবসহ ৮ কেন্দ্রীয় নেতা জামিন লাভ করেছেন। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি আলমাছ আলী খানের দায়েরকৃত একটি মামলায় গতকাল রবিবার নেতৃবৃন্দ ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত নেতৃবৃন্দের জামিন মঞ্জুর করেন। এম ট্যাব নেতৃবৃন্দের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিএমএম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ারুল কবীর বাবুল। -প্রেস বিজ্ঞপ্তি