বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন মোল্ল¬াকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়ে গতকাল রবিবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র শীল, পৌর মেয়র গোলাম ছালেহ মঞ্জু মোল্ল¬া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলাদ হোসেন সানা ও বেগম আমিরুন্নেসা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আকতার হোসেন মোল্লা, বানারীপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
আগৈলঝাড়ায় কাবিখার কমিটি
নিয়ে সংঘর্ষ আহত ৪
আগৈলঝাড়ায় কাবিখা প্রকল্পের কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। উপজেলার বাগধা ইউনিয়নে ওয়াপদা রাস্তা থেকে মোক্তার সরদারের বাড়ি হয়ে তাহেরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৬টন চাল বরাদ্দ হয়। এ কাজ বাস্তবায়নের জন্য মোক্তার সরদারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। ঐ কমিটি পছন্দ না হওয়ায় শনিবার সকালে স্থানীয় দেলোয়ার হোসেন ধামা ও আকবর হোসেন বাগধা বাজারে মোক্তারকে ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষরের জন্য হুমকি দিয়ে মারধর করে। এসময় মোক্তারের ভাইয়েরা প্রতিবাদ করলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রকল্প সভাপতি মোক্তার সরদার, দেলোয়ার হোসেন ধামা ও তার ছেলে সাদ্দামসহ ৪জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
সাজাপ্রাপ্ত আসামিসহ দু’জন গ্রেফতার
আগৈলঝাড়ায় এক গৃহবধূর সম্ভ্রমহানি ঘটানোর অভিযোগে একজনকে এবং সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের এক দিনমজুরের স্ত্রী শনিবার পানি আনার জন্য পাশের বাড়িতে গেলে লম্পট আমিনুল জোরপূর্বক ঐ গৃহবধূর সম্ভ্রমহানি ঘটায়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন। গতকাল রবিবার আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন পুলিশ ফোর্স নিয়ে চাঁদত্রিশিরা গ্রামের আবুল বশার বাহাদুরের ছেলে অভিযুক্ত আমিনুলকে গ্রেফতার করে। অন্যদিকে গৌরনদী থানার মাদকদ্রব্য আইনের সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ঝন্টু মিয়াকে শনিবার বিকেলে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
