হরতাল সফল করতে হেফাজতের আহ্বান

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫২
ইসলাম ধর্ম ও রাসুলের অবমাননাকারীদের ফাঁসির আইন প্রণয়নসহ ১৩ দফা আদায়ে আজ সোমবার দেশব্যাপী হরতাল সফল করার জন্য তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ। হরতালের সমর্থনে গতকাল রবিবার আসর নামাজের পর নগরীর আন্দরকিল¬া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতারা এ আহ্বান জানান। হরতাল চলাকালে নিজেদের দাবির পক্ষে নগরীর বিভিন্ন সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া হরতালে ভাংচুর, অগ্নিসংযোগসহ নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করারও অনুরোধ করেন। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মইনুদ্দিন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইলিয়াস ওসমানী, হাফেজ মোজাম্মেল, আহম্মদ উল¬াহ, মো. ইউনুস, মো. ইকবাল প্রমুখ। সমাবেশের পর হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। নগরীর আন্দরকিল¬া জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে লালদিঘী পাড়, কোতোয়ালি, নিউ মার্কেট, জুবিলি রোড, কাজীর দেউড়ি হয়ে জমিয়তুল ফালাহ মসজিদে গিয়ে শেষ হয়। বিএনপির মিছিল মীর্জা ফখরুল, মওদুদ আহমেদ, আবদুল¬াহ আল নোমান, গয়েশ্বর রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল বিকালে নগরীর নাসিমন ভবনের সামনের রাস্তায় সমাবেশ ও মিছিল করে নগর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। দলের শীর্ষ নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন তারা। সমাবেশ শেষে একটি মিছিল জুবিলি রোড হয়ে এনায়েত বাজার মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।