তুরস্ক-ইসরাইল স্বাভাবিক সম্পর্কের আহ্বান কেরির

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২০:৩৯
তুরস্ক ও ইসরাইলকে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রবিবার তুরস্ক সফরকালে কেরি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই এ সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করা জরুরি। ইউরোপ ও এশিয়ায় ১০ দিনের সফরের শুরুতে ইসরাইল ও সিরিয়া নিয়ে আলোচনার জন্য তুরস্কে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। ২০১০ সালে গাজা অভিমুখে তুরস্কের ত্রাণবাহী একটি নৌবহরে ইসরাইলী কমান্ডো হামলায় ৯ তুর্কি নিহতের ঘটনায় দেশ দু’টির মধ্যে সম্পর্কের অবনতি হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টায় দু’দেশের সম্পর্কের বরফ কিছুটা গলে। তুরস্কের ত্রাণবহরে হামলায় নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণও দিতে রাজি হয় ইসরাইল। এর সম-সাময়িক সময়েই দেশ দু’টিকে সম্পর্ক পরিপূর্ণভাবে স্বাভাবিক করার ওই আহ্বান জানালেন কেরি।