গোপালগঞ্জে হরকাতুল জিহাদ প্রধানের ভাই আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৪৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হরকাতুল জিহাদ প্রধান মুফতি মাওলানা আব্দুল হান্নান মুন্সির ভাই মুন্সি কামরুজ্জামান মতিকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে ঘাঘর বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান মুন্সি মেটাল থেকে আটক করে। কামরুজ্জামান মতি কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত নূর মোহাম্মদ মুন্সির ছেলে। কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া জঙ্গি নেতা আব্দুল হান্নান মুন্সির ভাই মুন্সি কামরুজ্জামান মতিকে আটকের কথা স্বীকার করে বলেন, সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাকে ১৫৪ ধারায় আটক করা হয়েছে।