লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৬
লক্ষ্মীপুরের রায়-পুরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি দায়ের কোপে চরপাতা ইউনিয়ন ছাত্রদলের সাধা-রণ সম্পাদক একরামুল কবীর রোমান (২২) খুন হয়েছেন। চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা গ্রামে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রবিবার রাতেই মিলন ও হূদয় হাসান নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গতকাল সোমবার দুপুরে নিহতের লাশ নিয়ে লক্ষ্মীপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। এ ঘটনায় গতকাল নিহতের ছোট ভাই ইমরান হোসেন সৈকত বাদী হয়ে রায়পুর থানায় ৮ জনের নাম উল্লে¬খ ও অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। নিহত রোমান ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান সুজন বলেন, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্রদল নেতা রোমানকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত শনিবার নিহত রোমানের ছোট ভাই এমরানের সঙ্গে উত্তর চরপাতা গ্রামের মিলন ও হূদয়সহ কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সৈকতকে মারধর করে। রোমান ঢাকা থেকে গত রবিবার সন্ধ্যায় বাড়িতে এসে রাতে তার ভাইকে মারধর করার বিষয়ে ওই যুবকদের জিজ্ঞাসা করতে গেলে তাদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।