তোমাদের জন্য লেখা

পিপড়ের নামে সুরা হলো

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ১৮:২৩
‘পিপড়ের নামে সুরা হরো’ পবিত্র কোরআনের একটি সুরার কাহিনী নিয়ে লেখা। এই সুরারি নাম নামল, পবিত্র কোরআন মাজিদের ২৭ নম্বর সুরা। পবিত্র কোরআনের কাহিনী নিয়ে অনেকেই গল্প লিখেছেন আলোচ্য বইটির লেখক প্রক্যাত গবেষক ও প্রাবন্ধিক ড. মোহাম্মদ হাননান। পবিত্র কোরআন মজিদে রয়েছে মজার মজার কাহিনী। এসব কাহিনী যেমন মজাদার, শিক্ষণীয় এবং অনুসরণীয়। আলোচ্য কাহিনীটি কিশোর সিরিজের দুই নম্বর বই। প্রথম বইটির নাম কলমের ইতিহাস ও তৃতীয় নম্বর সিরিজটি নাম কাঠমিস্ত্রী। এই বই তিনটি গত বইমেলায় প্রকাশিত হয়েছে। পিপড়ের নামে সুরা হলো বইটির বর্ণনা সহজ সরল। গল্পাকারে সুরার কাহিনি তিনি বলেছেন। আবার কাহিনী শেষে তিনি পিপড়ের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন: “মহান আল্লাহ পিঁপড়েকে বোলতার মতো পরজীবী এক ধরনের পতঙ্গ থেকে সৃষ্ট করেছেন বলে বিজ্ঞানীরা মনে করে থাকেন। Bull dog ant প্রজাতির পিঁপড়েকে আদিম কীট পতঙ্গের সারিতে ফেলা হয়। মনে করা হয়, এরা পৃথিবী, সৃষ্টির প্রথম থেকেই আছে। এদের মধ্যে কোন কোন পিঁপড়ে একটু হিংস্র হয়ে থাকে, সুযোগ পেলেই মানুষকে কামড়াতে ভালোবাসে।” বইটির পাতায় পাতায় রয়েছে বহুরঙা অলঙ্করণ। উন্নতমানের কাগজে ছাপা বইটি। প্রচ্ছদপট ও অলঙ্করণ মোমিন উদ্দিন খারেদের আঁঁকা। এটি ছাপা হয়েছে বাংলাবাজারের শিশু সাহিত্য ভবন থেকে। ছোটদের কাছে এই সিরিজের বইগুলো সমাদৃত হবে। খালেক বিন জয়েনউদদীন