হবিগঞ্জে হত্যাকারীদের গ্রেফতার দাবিতে পিতার সংবাদ সম্মেলন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০২
হবিগঞ্জে চাঞ্চল্যকর জাহাঙ্গীর আলম হত্যা মামলার আসামিরা ক্ষমতাসীন দলের হওয়ায় তাদের ঘটনার দুই মাসেও তাদের গ্রেফতার করেনি পুলিশ। রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নিহতের পিতা শফিক মিয়া। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের মা ফুলবানু, বড় বোন হালিমা খাতুন, সেলিনা আক্তার, বড় ভাই আব্দুল কদির ও নিহতের গ্রামের বাড়ি উত্তর সাঙ্গরের ইউপি মেম্বার আব্দুল আওয়াল। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি নারী সংক্রান্ত বিরোধের জের ধরে সদর হাসপাতালে ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী জাহাঙ্গীর আলম নিহত হয়। এ ঘটনায় তার পিতা শফিক মিয়া বাদী হয়ে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম শান্ত, আব্দুল গনি, সেলিম মিয়া, শিপন মিয়া, জাহাঙ্গীর আলম, হিরা মিয়া, আব্দুল হাই ও মোহন মিয়ার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে প্রায় দুই মাস অতিবাহিত হতে চললেও এখনও পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।