কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশাকার শিল্পী হামিদুর রহমানের আঁকা একটি শিল্পকর্ম বাংলাদেশ জাদুঘরে হস্তান্তর করা হবে। আজ সন্ধ্যা ৭টায় সাবেক মন্ত্রী হাবিবুল্লাহ খান এবং সাবেক রাষ্ট্রদূত প্রফেসর সালমা খান জাদুঘর কর্তৃপক্ষের কাছে শিল্পকর্মটি সংরক্ষণের জন্য হস্তান্তর করবেন। গতকাল জাদুঘরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। শিল্পী হামিদুর রহমানের ১৯৬২ সালে আঁকা শিল্পকর্ম এটি।
