শৈলকুপায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

আপডেট : ০৭ মে ২০১৯, ০৯:১৬

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে এক পুলিশসহ ৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড গুলি বর্ষণ করে। আহত দুজনকে শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ ঘটেছে।

 

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন সিকাদারের সঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজমের মধ্যে  বিরোধ চলে আসছিল। উপজেলা নির্বাচনের পর এ বিরোধ তীব্র হয়। কয়েক দির ধরেই শৈলকুপায় দু গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল।

আরো পড়ুন : বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

গত রাত সাড়ে ৮টার দিকে উভয়  পক্ষ শহরে ঢাল, শরকি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।  এ সময় পুলিশ সংঘর্ষ থামাতে মাঝামাঝি অবস্থান নেয়। ইটের আঘাতে এএসআই ওয়েস রোকন আহত হন। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। একটি গাড়িতে হামলা ভাংচুর হয়। শহরে রাত থেকে পুলিশ মোতায়েন আছে বলে ওসি আরো জানান।

 

 

ইত্তেফাক/ইউবি