শিশুপার্ক কিংবা শিশুদের অ্যামিউজমেন্ট কর্নারে প্রায়ই এমন এক ধরনের বিছানা দেখতে পাওয়া যায় যেগুলোর উপর অনায়াসে লাফিয়ে লাফিয়ে বেশ খানিকটা শূন্যে উঠে আবার বিছানায় আছড়ে পড়া যায়। স্প্রিং এর মতো কাজ করা মজার এই বিছানারই কেতাবী নাম হলো ট্রাম্পোলিন। তবে গেল বছরের অলিম্পিক আয়োজনের সময় এই ট্রাম্পোলিনের উপর লাফিয়ে যারা একটি গিনেজ রেকর্ডের অংশ হয়েছিলেন তাদের মধ্যে শিশুদের পরিবর্তে বয়স্কদেরই প্রাধান্য ছিল। মূলত অলিম্পিক মশালকে ইউকে’র লফব্র’তে অবস্থিত লফব্র ইউনিভার্সিটিতে স্বাগত জানাতেই ট্রাম্পোলিনের সাহায্যে ব্যয়াম নিয়ে কাজ করা বেকি হোয়াইট নামের এক ব্যক্তি এই উদ্যোগ গ্রহণ করেন। আর তার আয়োজনেই সেদিন একসাথে ৩০২ জন স্বেচ্ছাসেবী ট্রাম্পোলিনের উপর লাফঝাপ করার মাধ্যমে একসাথে সবচেয়ে বেশি মানুষের ট্রাম্পোলিন জাম্পের রেকর্ডটি গড়েন।
