কন্যা সন্তান প্রসবে তালাক, থানায় মামলা

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৫৯
কন্যা সন্তান প্রসব করায় স্বামী তালাক দিয়েছেন ২৫ বছর বয়সী ফাতেমা আক্তার রিতাকে। অমানবিক ও নিষ্ঠুর এই ঘটনাটি ঘটেছে অতি সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে। ৫ বছর আগে উল্লেখিত হাটবোয়ালিয়া গ্রামের জিবার উদ্দিনের মেয়ে রিতার বিয়ে হয় পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে শফিকুর রহমান শফির সাথে। বিয়ের পর গত ৪ মাস পূর্বে রিতা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। স্ত্রীর গর্ভে কন্যা সন্তানের জন্ম হওয়ায় বিগড়ে যান স্বামী শফিকুর রহমান শফি। ক্ষুব্ধ রিতার শ্বশুর-শাশুড়ীও। প্রকাশ, সপ্তাহকাল আগে শফিকুর রহমান শফি রিতাকে তালাক দেন। এ অবস্থায় ফাতেমা আক্তার রিতা সম্প্রতি আলমডাঙ্গা থানায় স্বামীর নামে আইনি প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছেন।