মাদারীপুরে জিপিএ প্রাপ্তদের বৃত্তি প্রদান
মাদারীপুর প্রতিনিধি \ জেলা পরিষদ বুধবার জিপিএ প্রাপ্ত ৮৬জন শিক্ষার্থীর মধ্যে এককালীন বৃত্তি প্রদান করেছে। জেলা পরিষদ প্রশাসক মো. মিয়াজউদ্দিন খান ২০১২ সালে জিপিএ-৫ প্রাপ্ত জেলার সকল ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি প্রদান করেন। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৩ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।
বাঘের সাথে যুদ্ধ করে ফিরে এলেন রূপচান
কয়রা (খুলনা) সংবাদদাতা \ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে রূপচাঁন মুন্ডা(৪০) নামের এক জেলে আহত হয়েছে। সে উপজেলার বেদকাশী গ্রামের কলেবর মুন্ডার ছেলে। জানা গেছে, সুন্দরবন কোবাদক স্টেশন থেকে বৈধ পারমিট নিয়ে গত ৮ এপ্রিল সকাল শাকবাড়ীয়া নদীর মোল্লাখালীর খাল এলাকায় মাছ ধরার সময় বাঘের হামলায় আহত হয়। তার সংগে থাকা জেলেরা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিত্সার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানারীপাড়ায় আই ডি ই বি’র কমিটি গঠন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর উপজেলা কমিটি গঠন করা হয়। সোমবার বিকেলে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রকৌশলী ফজল আহমেদকে সভাপতি, সম্পাদক করে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেনকে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক এ কে এম জহিরুল আমিন, অর্থ সম্পাদক অরুণ চন্দ্র মল্লি¬ক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বিথীকা রাণী হালদার, নির্বাহী সদস্য মোঃ শাকিল বেপারী ও মোঃ সিরাজুল ইসলাম।
ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ীর সাজা
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া গ্রামের মাদক ব্যবসায়ী হাফেজ আহাম্মদকে (৪৭) মঙ্গলবার ১০লিটার চোলাই মদসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত ৩মাসের সাজা প্রদান করেছে।
সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সভা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ বেইস পিপল প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অবহিতকরণ ও আলোচনা সভা মঙ্গলবার সোনারগাঁও উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ডা: এম. এ. ছাত্তার কেন্দ্রীয় গণবিদ্যালয় বেইস-এর অধ্যক্ষ মনছুর হাছান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশাররফ উপজেলা শিক্ষা অফিসার আ, ফ, ম, জাহিদ ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এস আবু তালেব।
দুমকীর ব্র্যাক অফিসে ডাকাতি
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকী উপজেলার ব্র্যাক অফিস ও রূপসী ফুড এন্ড আঞ্জুমান প্রোডাক্স অফিসে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ব্র্যাক অফিস ম্যানেজার জানান, জানালার গ্রীল ভেঙ্গে অফিসের বিভিন্ন কাগজপত্র, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল তছনছ করে। প্রায় ৫০ হাজার টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে।
সুন্দরগঞ্জে পুলিশ হত্যার আসামি বি-বাড়িয়ায় গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার বামনডাঙ্গায় ৪ পুলিশ হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশ। জানা গেছে, গত সোমবার রাতে বাঞ্ছারামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামভদ্র গ্রামের মৃত আঃ রশিদ মিয়ার পুত্র রোস্তম আলী (২৬) ও মৃত- সুরুজ মিয়ার পুত্র হক মিয়াকে (২৭) গ্রেফতার করে। গ্রেফতারকৃত ২ জনই ২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় পুলিশ হত্যা মামলার আসামি।
ঈশ্বরদীতে হাজী কল্যাণ সমিতির সম্মেলন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা হাজী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএসআরআই’র সাবেক মহাপরিচালক আলহাজ্ব দেলোয়ার হোসেন। সমিতির সভাপতি ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক আলহাজ্ব শাজাহান আলী ওরফে পেঁপে বাদশার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব আবুল হোসেন বাবলু ফকির, দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল কাদের ও বাঁশেরবাধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামসুল হক।
কোটালীপাড়ায় স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ক সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ কোটালীপাড়া উপজেলায় গুণগত স্বাস্থ্যসেবা প্রদান ও প্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এ এসডিসি’র সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের “অপরাজিতা:নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্পের আয়োজনে গুণগত স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস সভাপতিত্ব করেন।
বিএনপি নেতাদের মুক্তির দাবিতে লালপুরে মিছিল-সমাবেশ
লালপুর (নাটোর) সংবাদদাতা \ ফখরুল, মওদুদসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে নাটোরের লালপুর উপজেলা বিএনপি মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গোপালপুর পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কচির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার, যুবদলের সভাপতি হারুনার রশিদ পাপ্পু প্রমুখ।
মেহেরপুরে সবার জন্য খাদ্য বিষয়ে আলোচনা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্প বিষয়ে আলোচনা সভা হয়েছে্। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লোকমোর্চা ও গভর্নেন্স কোয়ালিশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার হাসেম আলি। বক্তব্য রাখেন লোকমোর্চার সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউপি সদস্য আরিফা খাতুন, প্রোগ্রাম ম্যানেজার মোরাদ হোসেন, সালিশ কর্মকর্তা ফরিদা খাতুন ও মউক সংগঠক মনিরুল ইসলাম।
মিঠাপুকুরে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মিঠাপুকুর উপজেলার জায়গীরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কাশেম গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে একটি মোটর সাইকেলসহ স্থানীয় জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। স্থানীয় ইউপি সদস্য সাজু ও তার লোকজন কাশেমকে আটক করে লতিবপুর ইউপি চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ কাশেমকে গ্রেফতার করে। তার বাড়ি ভাংনী ইউনিয়নের জগদানন্দপুর গ্রামে। সে আব্দুল জলিলের পুত্র। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রাজাপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩ দোকান
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী মীরের হাটে গত মঙ্গলবার দুপুর দেড়টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৩টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি ছাড়িয়ে যাবে বলে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মীরের হাট বাজারের পশ্চিম সারির আব্দুর রহমান মেকারের ইলেকট্রিক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে ভয়াবহ অগ্নিশিখা দুইপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
রেডক্রিসেন্টের জমি দখলের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি\ সরকারি দলের মহিলা এমপির সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখল করার প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা রেডক্রিসেন্ট ইউনিট। মানববন্ধনে রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, আজীবন সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট জেলা ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলাম। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মান্দার গোটগাড়ী বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি\ নওগাঁর মান্দায় গোটগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার অত্র স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অহির উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকে, বিশেষ অতিথি মান্দা কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, প্রসাদপুর ইউপির বিএনপির সাধারণ সম্পাদক সাহার আলী প্রমুখ।
মতলবে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ১
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব পৌরসভার ঢাকিরগাঁও গ্রামের মজিদ প্রধানীয়া বাড়ির প্রবাসী আমিনুল হক ভুট্টো মিয়ার বসতঘরে গত সোমবার গভীর রাতে এক ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা প্রবাসী আমিনুল হক ভুট্টো মিয়ার বসতঘরে প্রবেশ করে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এ সময় ডাকাতদের প্রহারে কমপক্ষে ৫ জন আহত হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাত দলের সদস্য জাকিরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি মামলা হয়েছে।
গোপালগঞ্জে মোটর সাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেল থেকে পড়ে নন্দিতা বিশ্বাস ( ২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহত নন্দিতা বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার ভৈরব নগর গ্রামের পবিত্র বিশ্বাসের স্ত্রী। টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, নিহত ওই গৃহবধূ তার শ্বশুর নেপাল চন্দ বিশ্বাসের সাথে মোটর সাইকেলে করে কোটালীপাড়া উপজেলার ছিটকীবাড়ী গ্রামের আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালপুরে মোটর সাইকেল থেকে পড়ে তিনি মারা যান।
মেলান্দহে মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
জামালপুরে প্রতিনিধি\ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় শামছুল আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গত ৯ এপ্রিল সন্ধ্যায় ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হায়দার। ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী।
সরাইলে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ সরাইল উপজেলা কেন্দ ীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে শুধুমাত্র আনিছুল ইসলাম ঠাকুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত তিনি ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ১৯৮৭ ও ১৯৯১ সালে রৌপ্য এবং ২০০২ সালে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছেন। এছাড়া তিনি কুমিল্লা শিল্প সমবায় সমিতির দু’বার ব্যবস্থাপনা সদস্য ও কুমিল্লা জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন।
আশুগঞ্জ প্রেসক্লাবে শপথ গ্রহণ ও আলোচনা সভা
আশুগঞ্জ সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্যদের শপথ গ্রহণ উপলক্ষে গত সোমবার রাতে ক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন। নতুন ৫ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মুন্সী, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক আহমেদ খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
দৌলতপুরে পিস্তলসহ মেহেরপুরের সন্ত্রাসী গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী সুইটকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ও দৌলতপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলাধীন খলিশাকুন্ডি বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী সহিদুজ্জামান সুইটকে (৩৫) গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স এম,এম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তালায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটার ইউনিভার্সাল কোচিং সেন্টারে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা ও উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে সংযোগ প্রকল্পের আওতাধীন হতদরিদ্র ২৫জন মহিলার প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থার পরিচালক শেখ ইয়াকুব আলী। সংযোগ প্রকল্পের পাটকেলঘাটা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদুজ্জামান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান মোড়ল।
দেবীগঞ্জে ঘন ঘন লোডশেডিং
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি\ দেবীগঞ্জে ঘন ঘন বিদ্যুত্ বিভ্রাট আর অব্যাহত লোডশেডিংয়ের কারণে উপজেলার বিদ্যুত্ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। গত এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিং চলছে। ফলে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। বার-বার ঘটা করে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলেও সেই তুলনায় বিদ্যুতের সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে না গ্রাহকরা। নিয়মিতভাবে বিদ্যুত্ না থাকলেও গ্রাহকদের মাসিক বিল সময়মতই পরিশোধ করতে হচ্ছে।
