সিলেটের বিশ্বনাথে আল্ল¬াহ ও মহানবী (সা.) কে নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে ২ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো—উপজেলার কাটলিপাড়া গ্রামের বিজয় চন্দ্র দাস ও একই গ্রামের পার্থ সারথি দাস পাপ্পু ।
গোয়াহরি গ্রামের মৃত নজির আহমদের পুত্র গোলাম শহিদ বাদি হয়ে আটককৃতদের আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, ফেইসবুকে ‘লক্ষী বয় বিজয়’ নামে বিজয় চন্দ্রর একটি আইডি রয়েছে। উক্ত আইডি থেকে গত কয়েকদিন ধরে আল্ল¬াহ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করে আসছে বিজয় চন্দ্র। সর্বশেষ গত মঙ্গলবার ফেইসবুকে কটূক্তি করে একটি ব্যঙ্গ ছবি পোষ্ট করে। এরপর তারই বন্ধু গোলাম শহিদসহ অনেকের আইডি’তে ছবিটি টেক করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মঙ্গলবার রাত ৯টায় স্থানীয় বৈরাগীবাজারে জনতা বিক্ষোভ করে। এসময় স্থানীয় জনতা পার্থ সারথি দাস পাপ্পুকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে সিলেট নগরের সুবিদবাজার এলাকা থেকে বিজয় চন্দ্র দাসকে আটক করে। গতকাল বুধবার আটককৃতদের ডিবির কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানায়।
