ঝিনাইদহ মহেশপুর উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের মৃত গনেশ দাসের মস্তিষ্ক বিকৃত পুত্র শ্যামল কুমার দাসের প্রায় এক একর জমি জাল দলিল তৈরি করে দখলের পাঁয়তারা করছে এলাকার ভূমিদস্যু মৃত ফজর আলীর ছেলে শামছুল হক।
জানা গেছে, শ্রী সচীন চন্দ্র দাস ওরফে লক্ষন দাসের ছোট ভাই শ্যামল দীর্ঘদিন যাবত্ মস্তিষ্ক বিকৃত অবস্থায় আছে। এজন্য একাধিকবার তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে বাড়িতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। স্থানীয় ভূমিদস্যু চক্রের হোতা শামছুল হক রেজিষ্ট্রি অফিসে যোগসাজসের মাধ্যমে ভুয়া জমি খারিজ দেখিয়ে তার ৯৫ শতক জমি যার মূল্য দেখানো হয়েছে ১৫ লাখ টাকা। কথিত দাতার ভাই সচীন দাস জানিয়েছেন, তার ভাই এখন বাড়িতে শিকল দিয়ে বাঁধা থাকে। শামছুল হক ভুয়া দলিল, তৈরি করে তাদের জমি দখলের পাঁয়তারা করছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বিধায় নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী ঐ জালিয়াতি চক্রের বিচার দাবি করেছে।
