কাজীপুরে বর্ষবরণের শাড়ি তৈরিতে বেজায় ব্যস্ত তাঁতীরা

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:০৪
বাংলা নববর্ষকে সামনে রেখে কাজীপুরে তাঁতের শাড়ি তৈরির হিড়িক পড়েছে। নববর্ষ বরণের বিভিন্ন রং ও ডিজাইনের শাড়ির চাহিদা থাকায় আরও বেশি ব্যস্ত তাঁতীরা। উল্লেখ্য, এখানকার তাঁতের তৈরি শাড়ির দাম যেমন তুলনামূলকভাবে কম, তেমনি দেখতে সুন্দর হওয়ায় মহিলাদের ব্যাপক পছন্দ। এদিকে পাইকার মহাজনরা নববর্ষের শাড়ি কিনতে ৮/১০ দিন আগে থেকেই ভিড় করছে। এখানকার গান্ধাইল, নয়াপাড়া, বড়শিভাঙ্গা, শিমুলদাইড়, ভানুডাঙ্গা, বড়ইতলাসহ ৯টি গ্রামে তাঁতে শাড়ি তৈরি করা হয়।