অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকারের বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তারা পরস্পরের কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গত ২৭ মার্চ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেও সংসদ এলাকায় স্পিকারের বাসভবনেই থাকছেন আবদুল হামিদ।
