অবশেষে অভিমান ভুলে নিজেদের মতো করে একসাথে থাকার পরিকল্পনা নিয়েছেন হালের জনপ্রিয় তারকা জুটি অনন্ত-বর্ষা। তবে এটিও তাদের নিয়ে নতুন গুঞ্জন কিনা তা স্পষ্ট নয়। প্রথমে পারস্পরিক অভিযোগ এরপর ডিভোর্সের খবর, তারপর আবারো অনন্তের প্রেস কনফারেন্সের পর এবার শোনা যাচ্ছে তাদের দু’জনার ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোন অফিসিয়াল ঘোষণা তারা দেননি। এরপরও অনন্ত-বর্ষা জুটির নতুন চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’-এর সিক্যুয়েল ছবিতে তারা দুজন একসাথে অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে চিত্রনায়ক-প্রযোজক অনন্ত বলেন, ‘প্রফেশনালি এখনো আমরা একসাথে কাজের সিদ্ধান্ত নিতেই পারি। এটা শ্যুটিং হলেই জানতে পারবেন। তবে একসাথে থাকা না থাকার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। বিভিন্ন পত্রিকায় যে খবরগুলো প্রকাশ হচ্ছে তা আমাদের কাছ থেকে তথ্য না নিয়েই লিখছে।
