প্রাক্তন সৈনিক সংস্থার আহবায়ক মেহবুব রহমান, সদস্য সচিব হুমায়ুন কবীর

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:৪৪
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সভা সম্প্রতি সংস্থার বেইলী রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার পরবর্তী কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনকল্পে সর্বসম্মতিক্রমে মেজর (অব.) এমএম মেহবুব রহমানকে আহবায়ক এবং মো. জাহেদ সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের পাটওয়ারী ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব মো. হুমায়ুন কবীর, সদস্য আলমগীর হোসেন জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহাম্মদ, সাইদুল হক মুন্না, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, এসকে ময়েজ, আতিকুল ইসলাম, খোরশেদ আলম, সেলিম রেজা। -প্রেস বিজ্ঞপ্তি