বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সেমিনার আজ

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০৭
বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানো নিয়ে এক সেমিনার আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সিঙ্গাপুর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে। স্থানীয় সময় দুপুর ২টায় সেমিনারটি শুরু হবে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক ড. রাখাল চন্দ্র বর্মণ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সাধারণ সম্পাদক মির্জা গোলাম সবুর, প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনসের নির্বাহী পরিচালক উইলিয়াম টে এ সেমিনারে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন। সেমিনারের রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে ২৫ মার্কিন ডলার।