১২ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ২৯ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৩০ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার: মঙ্গল ও বৃহস্পতিবার। শুভরত্ন: প্রবাল ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। পড়াশোনা ও মানসিক শ্রমের প্রতি আপনার আগ্রহ অসীম। জীবন ও জগত্ সম্পর্কে আপনার রয়েছে নিজস্ব ধ্যান-ধারণা। সহজে আপনাকে প্রভাবিত করা যায় না। পরস্পর বিরোধী গুণের জন্য পরিচিতরা আপনাকে ভুল বুঝবে। সাফল্য ও ব্যর্থতা পর্যায়ক্রমিক অবর্তন ঘটবে আপনার জীবনে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন, বিজ্ঞানী ওয়ার্ডসন ওয়াট, দাবারু গ্যারি কাসাপারভ, নাট্যকার স্যামুয়েল ব্যাকেট, পরিচালক আজমল হুদা মিঠু, হাওয়ার্ড কিল, কবি মর্তিনেজ গঞ্জালেস ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ গৃহে অসুস্থতা দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় অবহেলা করা ঠিক হবে না। পুস্তক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ ব্যবসায়ীক দিক ভালো যাবে। ব্রোকারী ব্যবসায় লাভবান হতে পারেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বেকারদের কর্মসংস্থানে সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। আর্থিকদিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অকারণ ঝুঁকি নেবেন না। বেকারদের অস্থায়ী কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ আর্থিকদিক ভালো যেতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। মিডিয়া কর্মীদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। পক্ষপাত মুক্ত থাকার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কোনো বন্ধুর সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ফলে মানসিক অশান্তিতে ভোগতে পারেন। কর্ম পরিবেশ তেমন একটা ভালো নাও থাকতে পারে। কোনো ভুলের জন্য কাজকর্ম বাধাগ্রস্ত হবে। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা ক রুন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। কাজের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। কাউকে বেশী বিশ্বাস করবেন না। বিশ্বস্ত লোক আপনাকে ঠকাতে পারে। অংশীদারী ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। নতুন বিনিয়োগ না করলেই ভালো করবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ সংবাদ কর্মীদের জন্য দিনটি আজ ঝুঁকিপূর্ণ হবে। সতর্কতার সাথে পেশাগত দায়ীত্ব পালন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। চাকরিস্থলে কোনো ধরনের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীকদিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পারিবারিক সমস্যা মিটাতে পারবেন। মন ভালো থাকবে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ মিথ্যা কোনো মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আত্মীয়রাও আপনার সহযোগিতায় এগিয়ে আসবে। শরীর ভালো যাবে না। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। কোনো কারণে আর্থিক সংকট দেখা দিতে পারে। অকারণ ঝুঁকি পরিহার করার চেষ্টা করুন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ নয়। তবে কোনো সূত্র থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ শিক্ষক-শিক্ষিকাদের জন্য দিনটি শুভ। আজ বিশেষ কোনো সুযোগ হাতে আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন । শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করবেন না। বিক্রয় বাণিজ্য আজ সতর্কতার সাথে লেনদেন করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ পুস্তক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো আত্মীয়ের অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। মানসিক চাপে ভোগার আশংকা আছে। বিনোদনমূলক কাজকর্মে অংশ নিন।
