রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণসহ ১৪ মামলার আসামি নিহত হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গঙ্গাচড়া শেখ হাসিনা পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম সুমন (৩৫) উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে।
বন্দুকযুদ্ধে আহত পুলিশ সদস্যরা হলেন- পীরগাছা থানার এসআই জয়নুল, এসআই আনোয়ার, এএসআই মামুন এবং গঙ্গাচড়া থানার এএসআই মামুন ও কনস্টেবল আমবার হোসেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার সরকার জানান, শহিদুল ইসলাম সুমন সোমবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু দিয়ে যাচ্ছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সুমন আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
আরো পড়ুন : বাসচাপায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু, আগুনে পড়ল বাস
তিনি আরো জানান, শহিদুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, মাদক, ছিনতাই, ধর্ষণ, প্রতারনাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
