আশানুরূপ রেজাল্ট না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০৭ মে ২০১৯, ১৪:৪০

আশানুরূপ রেজাল্ট না হওয়ায় রাজধানীর বংশালে মিথিলা (১৫) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হলে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষায় রেজাল্ট দেয়। এতে ওই শিক্ষার্থী আশানুরূপ রেজাল্ট না পেয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

তাদের বাসা নাজিমউদ্দীন রোড বংশালে। তার বাবার নাম মোস্তফা কামাল। মা বিউটি আকতার দুই বোনের মধ্যে মিথিলা ছিল বড়।

ইত্তেফাক/এএম