বিএনপি-জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:০৭
উখিয়ায় নব নির্মিত থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হরতালের নামে বিএনপি ও জামায়াত-শিবিরের নৈরাজ্যকর পরিস্থিতি সৃস্টির কর্মসূচি জনগণ প্রত্যাখান করেছে। নব নির্মিত উখিয়া থানা কমপাউন্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ সাইদুল হক এম.পি, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, এথিন রাখাইন এম.পি, র্যাবের মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ নওশের আলী, বাংলাদেশ তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সাধনা দাশ গুপ্তা, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, গণপূর্ত বিভাগের কক্সবাজার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট একে আহমদ হোছাইন, উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও ওসি তদন্ত নীলু কান্তি বড়ুয়া। বিকালে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সাধনা দাশ গুপ্তার সভাপতিত্বে উখিয়া উপজেলা শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।