কুষ্টিয়ার ভেড়ামারার সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারের ৩ দিনব্যাপী ওরস আজ শুক্রবার ফজর বাদ আখেরী মোনাজাতে মাধ্যমে শেষ হবে। ১৯৭১ সালের ১২ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদারদের বুলেটে শহীদ হন হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) সহ তাঁর ৬ সহচর। ওরসকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও লাখো ভক্ত মিলন মেলায় যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও মাজার কমিটির সভাপতি আজাদ জাহান মাজার এলাকা পরিদর্শন করেছেন।
