ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুপূর্ব থানার সামনে যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় ছাদ থেকে পড়ে আরো ১ জন আহত হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থানার সামনে পৌঁছলে ছাদ থেকে ৩ ব্যক্তি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনই গুরুত্বর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজন ও সকালে চিকিত্সাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
