রোকনুজ্জামান খান দাদাভাই-এর জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার আনন্দানুষ্ঠান

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:১৮
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা-পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাই-এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ৩৭/এ সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার উদ্যোগে শিশু-কিশোরদের এক আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দাদাভাই রচিত ছড়া আবৃত্তি, ছড়া গান ও নৃত্য পরিবেশন করা হবে। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ।-প্রেস বিজ্ঞপ্তি