আজ শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (বিকাশ)-এর উদ্যোগে বিকাশ হোমিওপ্যাথিক চিকিত্সা কেন্দ্র, এ রহমান ম্যানশন (২য় তলা), ৫৭নং পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট, ঢাকায় ডা. হ্যানিম্যানের ২৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব হোমিওপ্যাথিক সচেতনতা সপ্তাহ উদ্যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড-এর চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। এতে সভাপতিত্ব করবেন বিকাশ-এর চেয়ারম্যান ডা. এম এ কাদের।-প্রেস বিজ্ঞপ্তি
