মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এসএম আহসানের বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে এ কমিটির প্রধান করা হয়। ইতিমধ্যে কমিটি কাজ শুরু করেছে। দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনে দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
