একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথসভা গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি-তে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বল্প সময়ে মধ্যে সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠন করার আহ্বান করা হবে। পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতা-কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
