দৈনিক আমার দেশ পত্রিকার প্রিটিং প্রেসে তল্লাশি অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তেজগাঁও শিল্প এলাকায় ৪৪৬/ডি প্রেসে অভিযান শুরু করে তারা। ভেতরে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করলেও বাইরে পোশাকধারী পুলিশ প্রেসটিকে ঘিরে রেখেছে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার এর নেতৃত্ব এ অভিযান চলে।
এসময় প্রেসটিতে কাউকে ঢুকতে দেয়া ও বের হতে দেয়া হচ্ছে না বলে জানা গেছে। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা জানিয়েছে, সার্স ওয়ারেন্ট নিয়ে পুলিশ সেখানে তল্লাশী চালাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর কারওয়ানবাজারের ‘আমার দেশ’ পত্রিকা অফিস থেকে মাহমুদুর রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়।
