দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার কনিষ্ঠ কন্যা সুলতানা হোসেন রুবির চেহলাম উপলক্ষে মরহুমার ভাই দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডিস্থ বাসভবনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কোরানখানি ও বাদ জোহর দোয়া-মোনাজাত করা হয়। আজিমপুরে মরহুমার কবরস্থানেও সকাল থেকে কোরানখানি ও বাদ জোহর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উভয়স্থানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়া লালমাটিয়াস্থ বিবির মসজিদ এতিমখানায় তবারক বিতরণ করা হয়।
