হরিপুর আওয়ামী লীগের কাউন্সিল বর্জনের ঘোষণা স্থানীয় নেতাদের

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৯
দলীয় কোন্দল ও সহিংসতার আশংকার কারণে আজ (শুক্রবার) অনুষ্ঠেয় হরিপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল বর্জন করেছেন স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সভা ডেকে কাউন্সিল বর্জনের ঘোষণা দেন। হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম শামীম ফেরদৌস টগর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, কাউন্সিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সংঘাতের আশংকা থাকায় ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মিলিত হয়ে কাউন্সিল বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।