যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধের লক্ষ্যে ভালুকায় ড্রাইভার ও হেলপারদের নিয়ে একদিনের কর্মশালা সমপ্রতি উপজেলার বাটাজোর নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। ব্র্যাক হবিরবাড়ী শাখার আয়োজনে স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, ব্র্যাক কিশোর-কিশোরী কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক সেলিম রেজা, কর্মসূচির সংগঠক রেহানা বেগম ও কর্মসূচির সিনিয়র ট্রেইনার শফিকুল ইসলাম প্রমুখ। ইউনিসেফের অর্থায়নে অনুষ্ঠিত একদিনের ওই কর্মশালায় ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন ড্রাইভার ও হেলপার অংশ নেয়।
