লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৬
‘সকল দুর্যোগে প্রস্তুতি, হ্রাস করবে দুর্গতি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৩’ পালিত হয়েছে। সমপ্রতি লাকসাম উপজেলা প্রশাসন, লাকসাম এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পিপল’স্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকালে লাকসাম এডিপি অফিস, মিশ্রী থেকে একটি বর্ণাঢ্য র্যালি লাকসাম রেলওয়ে জংশনসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এডিপি কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে লাকসাম এডিপি’র অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ম্যানেজার জয়ন্ত এম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাহার উল¬্যাহ তার বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির বিকল্প নেই। নারী ও শিশু অধিকার বাস্তবায়ন, তাদের ক্ষমতায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনামূলক নানাবিধ কার্যক্রম বাস্তবায়নে লাকসাম এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রয়াসকে তিনি সাধুবাদ জানান।