রেড কার্পেট

কেটি ব্ল্যানচেট

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৬:০৪
চলচ্চিত্র ও অভিনয়শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি লাভ করলেন অস্কার বিজয়ী হলিউড তারকা কেটি ব্ল্যানচেট। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গ্রেট হলে তিনি এই ডক্টরেট সনদ গ্রহণ করেন। এই সম্মানজনক ডিগ্রি অর্জনে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করতে গিয়ে ৪৩ বছর বয়সী ব্ল্যানচেট বলেন, ‘এটা আমার জন্য একটি বিশাল পাওয়া। কারণ আমি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক শেষ না করেই ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্ট-নিডা’য় চলে গিয়েছিলাম।’ সিডনি বিশ্ববিদ্যালয় ব্ল্যানচেটকে এই ডিগ্রি প্রদানের যথার্থতা সম্পর্কে লিখেছে, ‘অভিনেত্রী হিসেবে, সিডনি থিয়েটার প্রতিষ্ঠানের শিল্প নির্দেশক হিসেবে এবং শিক্ষাক্ষেত্রে শিল্পের গুরুত্ব প্রচারে বিশেষ অবদানের জন্য তার প্রতি এই সম্মানজনক উপহার।’ ২০০৮ সাল থেকে সিডনি থিয়েটার প্রতিষ্ঠানের প্রভূত উন্নয়নের জন্য ব্ল্যানচেট এবং তার নাট্যকার স্বামী অ্যান্ড্রু আপটনের ভূয়সী প্রশংসা করে সিডনি বিশ্ববিদ্যালয়। আরও জানতে :http://www.cate-bla nchett.com/