যারা কম্পিউটার ব্যবহার করেন তারা ফটোশপের নাম শুনেননি এমন মনে হয় কেউ নেই। গ্রাফিক্স বা ডিজাইনে প্রফেশনাল কাজে ফটোশপ যেমন ব্যবহার করা হয়, তেমনি নিজেদের ছোটখাটো গ্রাফিক্সের প্রয়োজনেও আমরা ফটোশপ ব্যবহার করি সব সময়। আমরা কম্পিউটার ব্যবহার করি যেন কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারি। তাই সব প্রোগ্রামেই কিবোর্ড শর্টকাট থাকে। যারা প্রোফেশনাল তারা সব সময় শর্টকাট ব্যবহার করে থাকেন, তাই তাদের কাজের গতি সব সময় বেশি থাকে। ফটোশপের শর্টকাট আমরা সবাই কমবেশি জানি এবং ব্যবহার করি। আর এ জন্য ইন্টারনেটে একটু খোঁজ করলেই পাওয়া যাবে শর্টকাটের ইমেজ।
