অনলাইন স্টোরেজগুলো আমাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। সেগুলোর মধ্যে ড্রপবক্স, গুগল ডক এবং কপির ব্যবহার অন্যতম। সম্প্রতি ড্রপবস্ক অনলাইন স্টোরেজের সাথে ভিডিও শেয়ারিং সার্ভিস ভিমিও সহজেই ভিডিও আপলোডের সুবিধা দিতে যুক্ত হলো। এখন থেকে ভিমিও ব্যবহারকারীরা তাদের আপলোড পেইজে ড্রপবক্স অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যার ফলে তারা সহজেই ড্রপবক্স থেকে ভিমিও ফোল্ডারের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন। উল্লেখ্য, দুটি কোম্পানিই বেশ কিছু দিন ধরে ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করেছে। লিঙ্ক ব্যবহার করে সহজেই শেয়ার করার সুবিধা যুক্ত করেছে ড্রপবক্স আর ভিমিও সম্প্রতি একটি পূর্ণ রিডিজাইন সম্পন্ন করেছে।এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://vimeo.com/blog/post:518 সাইটটি।
