ক্রাইসিস থ্রি-এ থাকবে এক নতুন চরিত্র, যার নাম সাইকো। ক্রাইটেকের প্রেজেন্টেশনে বেশ কিছু অস্ত্র দেখানো হয়েছে, যেগুলো ক্রাইসিস থ্রি-এ ব্যবহূত হবে। এদের মধ্যে আছে, তীর-ধনুক! এবার বিভিন্ন ধরনের তীর আপনাকে ব্যবহার করতে হবে এই গেমে। গেমের সাথে সাথে ন্যানো স্যুটে থাকছে বেশ কিছু পরিবর্তন। আপনার ন্যানো স্যুটটিতে আগের ফিচারগুলো তো পাচ্ছেনই, সাথে বাড়তি থাকছে, অ্যালিয়েনদের অস্ত্রের সাথে আপনার ন্যানো স্যুটটির সামঞ্জস্য, অর্থাত্ অ্যালিয়েনদের অস্ত্রগুলোর ক্ষমতা আপনার ন্যানো স্যুটে এসে যাবে। নতুন ন্যানো স্যুটটির নিজ থেকেই হ্যাকিংয়ের ক্ষমতা থাকবে এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের নিয়ন্ত্রণ নিতে পারবে। যেহেতু গেমটি রিলিজ হতে অনেক দিন বাকি আছে, তাই এর কনফিগারেশন এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। যেহেতু ক্রাইসিস টু এবং ক্রাইসিস থ্রি একই ইঞ্জিন (ক্রাই ইঞ্জিন থ্রি)-এ বানানো, তাই সিস্টেম কনফিগারেশন খুব একটা হেরফের হবে না। তবে, আল্ট্রা পারফর্মেন্সের জন্য গ্রাফিক্স কার্ড লাগবে বেশ ভালো ধরনের। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.crysis.com/us/crysis-3
