আপনি কি অনিশ্চয়তায় ভুগছেন?

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৬:০৭
জীবনে চলার পথে নানা সময় নানা ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই আমরা পরে যাই দোদুল্যমান অবস্থায়। এই অবস্থায় আপনি নিজের ভারসাম্য কতটা বজায় রাখতে পারেন আসুন তা জেনে নিই। ১. বন্ধুরা সবাই ডিনারে গিয়েছেন, অর্ডার দেওয়ার সময় আপনি— ক. চোখবুজে সকলে যা অর্ডার করেছেন তাই আপনিও করেছেন। খ. অনেকক্ষণ মেন্যু পর্যবেক্ষণ করে সকলে যা অর্ডার করেছে তাই অর্ডার করেন। গ. মেন্যুর চার নম্বর পাতার চার নম্বর ডিসটি আপনি অর্ডার করেন। কেননা চার আপনার লাকি নাম্বার। ২. আজ আপনার জন্মদিন, পার্টির জন্য পোশাক বাছতে গিয়ে আপনি— ক. আলমারি তোলপাড় করে মনের মতো পোশাক না পেয়ে মন খারাপ করেন। খ. ওই তো, জন্মদিন উপলক্ষে মা যেটা বেছে দিয়েছেন তাই পরবেন। গ. কিছু একটা পরে নিলেই হলো। মূল উদ্দেশ্য তো বন্ধুরা মিলে আনন্দ করা। ৩. প্রিয় মানুষটির জন্য ভ্যালেনটাইনস ডে’র গিফট কিনতে হলে আপনি— ক. ওকেই জিজ্ঞেস করেন, ওর কী পছন্দ। খ. বন্ধুবান্ধব, ভাই-বোন এমন কি দোকানদারকেও জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে পারেন না। গ. কখনো বই, কখনো পারফিউম, কখনো জাস্ট একটা হাতে বানানো কার্ড দেন। ৪. উচ্চ মাধ্যমিক পাস করার পর কী নিয়ে পড়বেন ডিসাইড করতে গিয়ে আপনি— ক. সব রকমের কম্পিটিটিভ পরীক্ষাই দেবেন। এখন যেটা লেগে যায়, সেটাই। খ. অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে বন্ধুদের দেখে ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলেন। গ. কারও মতামতের তোয়াক্কা না করে নিজের সবচেয়ে পছন্দের বিষয়টাই নিয়েছিলেন। ৫. কোনো বড় কাজ করতে হলে আপনি— ক. কাজটার কী কী সুবিধা-অসুবিধা তা ভেবে সিদ্ধান্ত নেন। খ. মা-বাবার সঙ্গে পরামর্শ করে তবে সিদ্ধান্ত নেন। গ. জ্যোতিষ, গণিতজ্ঞ, ট্যোরো কার্ড রিডার সকলের পরামর্শ নেন। ৬. আপনার সবচেয়ে প্রিয় রং— ক. নীল (বা যেটা প্রিয়জনের সবচেয়ে বেশি পছন্দ) খ. ভাবছেন, উমমম কটা অপশন আছে ? পোশাকের রং না কালির রং। গ. আপনার মুডের উপর নির্ভর করে। কখনও লাল, কখনো নীল... ফলাফল ৫-১০ আপনি কিছুই নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। অনিশ্চয়তায় কমাতে মন শক্ত করেন। ১০-১৫ নিজের দরকার-অদরকার, পছন্দ-অপছন্দ সম্পর্কে আপনি মোটামুটি নিশ্চিত। ১৫-২০ সব ব্যাপারেই আপনি খুব নিশ্চিত। তবে মাঝেমধ্যে একটু লোকজনের পরামর্শ নেওয়া উচিত। আপনার স্কোর ক খ গ ১. ৩ ২ ১ ২. ১ ৩ ২ ৩. ২ ১ ৩ ৪. ২ ১ ৩ ৫. ৩ ২ ১ ৬. ৩ ১ ২