বিআইএইচআরএমের ওরিয়েন্টেশন
বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রির্সোস অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম)’র সামার সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় গত ৫ এপ্রিল রাজধানীর ফার্মগেটে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিআইএইচআরএমের চেয়ারম্যান ও শিক্ষকগণ। বর্তমানে বাংলাদেশের ওষুধশিল্প, টেলিকমিউনিকেশন, এনজিও, ব্যাংক ও বীমা, ছোট-বড় সব ধরনের কোম্পানিতে এইচআরএম খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এ লক্ষ্যে পিএমবিএ ইন বিভাগটি খুব স্থান অধিকার করে আছে। এ উপলক্ষে বিএইচআরএমে বিভিন্ন মেয়াদি পিএমবিএ ইন ম্যানেজমেন্ট, পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওপরে কোর্স চালু রয়েছে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন :বিআইএইচআরএম, ৯ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। ফোন :৯১৪২৪৬৪, ০১৮১৭০১১৪০৬।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনে স্বর্ণপদক প্রদান
‘আমাদের দেশের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা ও নতুন কর্মক্ষেত্র তৈরি করার কোনো বিকল্প নেই। তাই কর্মজীবনে আমি একজন উদ্যোক্তা হিসেবেই কাজ করতে চাই। যদিও কোন বিষয়ে কাজ শুরু করব তা ঠিক করিনি’, গোল্ড মেডেল অর্জনকারী মারজুক চৌধুরী এভাবেই জানালেন তার ভবিষ্যত্ কর্মপরিকল্পনার বিষয়ে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে ভালো ফলাফলের জন্য মারজুক চৌধুরী এই স্বর্ণপদক লাভ করেন। তিনি ফিন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিষয়ে সিজিপিএ ৩.৯৯ নম্বর পেয়েছেন। তিনি দেশের বাইরে উচ্চশিক্ষা নেওয়ার পর দেশে ফিরে আসবেন বলে জানান। গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট পর্যায়ের এক হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে এই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। এ ছাড়া বিজ্ঞান বিভাগ থেকে তাসলিমা বেগম ও সামিনা সাইয়ারা প্রভা তাদের কৃতিত্বপূর্ণ রেজাল্টের জন্য স্বর্ণপদক লাভ করেন।
