অন জব ট্রেনিংয়ে মালয়েশিয়ায় পড়ালেখা ও চাকরি

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৬:০৮
এশিয়ায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এমন কয়েকটি দেশের মধ্যে মালয়েশিয়া অন্যতম। ইতোমধ্যে দেশটি শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য ও তথ্য-প্রযুক্তিতে বিশ্ববাজারে নিজেদের স্থান করে নিয়েছে। বিশ্বের প্রায় ১৫০টি দেশের শিক্ষার্থীরা এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিড় করছে তাদের যুগ সেরা শিক্ষা অর্জনের লক্ষ্যে। এসব প্রতিষ্ঠানে রয়েছে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাসহ ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা। তা ছাড়া এখানে রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা। সম্প্রতি মালয়েশিয়ান সিটি অ্যাডভান্স স্কিল একাডেমি অফার করছে শিক্ষার পাশাপাশি অন-জব-ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার পাশাপাশি রয়েছে জব সংশ্লিষ্ট এক বিশেষ ট্রেনিং। এটি মূলত মালয়েশিয়ান মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রোগ্রাম। এর মাধ্যমে শিক্ষার্থীরা সপ্তাহে এক বা দুইদিন ক্লাস করে বাকি দিনগুলো কাজের মাধ্যমে পর্যাপ্ত উপার্জনও করতে পারবে। এর ফলে শিক্ষার্থীরা বছরে ৫ হাজার রিংগিত কোর্স ফি প্রদান করে ১০ হাজার রিংগিত আয় করতে পারবে। এই প্রোগ্রামের স্পন্সর হচ্ছে কেলাং ভেলি, মালয়েশিয়া’র ৪, ৫ ও ৬ তারকা মানের হোটেল কিংবা ফাইন-ডাইনিং রেস্টুরেন্ট ও তাদের এফ অ্যান্ড বি, হাউজ কিপিং অ্যান্ড জেনারেল ওয়ারকার্স ডিপার্টমেন্ট। ওজেটি নামক এই প্রোগ্রাম কেবল ১৮ থেকে ৩৫ বছর বয়সী স্মার্ট, সুদর্শন, সত্ ও পরিশ্রমী নারী-পুরুষদের জন্য। এই কোর্সে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি বা সমমানের ডিগ্রি ও ইংরেজিতে কথোপকথনের যোগ্যতা থাকতে হবে। ওজেটি’তে অংশগ্রহণকারীদের বেতন ভাতা ও সুযোগ-সুবিধাগুলো হচ্ছে—মাসে ৮শ ৫০ রিংগিত ভাতা প্রদানসহ ঘণ্টাব্যাপী চার মালয়েশিয়ান রিংগিতের ওভার টাইম সুবিধা, স্পন্সরকৃত প্রতিষ্ঠান কর্তৃক বিনামূল্যে থাকাসহ ক্ষেত্রবিশেষে খাওয়া ও যাতায়াত এবং ইনস্যুরেন্স সুবিধা। একই সাথে রয়েছে ৪.২ বছর মেয়াদি কোর্সে ২ বছরের স্টুডেন্ট ভিসা প্রাপ্তিসহ ২ বছর মেয়াদি কোর্স শেষে মালয়েশিয়ান গভর্মেন্ট কর্তৃক এফঅ্যান্ডবি সার্টিফিকেট, স্পন্সর হোটেল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট ও সিটি কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট কর্তৃক সার্টিফিকেট ইন এফএ্যান্ডবি প্রাপ্তির সুবর্ণ সুযোগ। উল্লেখ্য, এই ওজেটি প্রোগ্রামে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা টিউশন ফি’র টাকা চাকরি করে এক বছরের মধ্যে পরিশোধ করতে পারবে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, প্লট- ২২, গুলশান সার্কেল-২, ঢাকা। অথবা সরাসরি কথা বলতে পারেন এই নম্বরগুলোতে :০১৭২০৫৫৭১১৮, ৮৮১৮৮১৬। এডুকেশন কনসালটিং ফার্ম বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বাংলাদেশ থেকে উক্ত ওজেটি প্রোগ্রামের আওতায় প্রচুর ছাত্র-ছাত্রী মালয়েশিয়াতে অত্যন্ত সাফল্যের সাথে পাঠানোর ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন এমকে বাশার জানান, বৈধভাবে এ জাতীয় প্রোগ্রামের আওতায় সেখানে যাওয়ার ব্যাপারটি অবশ্যই একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগ গ্রহণ করে ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষা গ্রহণের পাশাপাশি ভালো উপার্জনেরও সুযোগ পায়।