প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
প ড়া র ব ই
গর্ভধারিণী
সমরেশ মজুমদার
বইয়ের কথা :গর্ভধারিণী উপন্যাস সমরেশ মজুমদারের অন্যতম সাহিত্য সৃষ্টি। কলকাতার তিন তরুণ আর এক তরুণী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তারা উপলব্ধি করে সমাজের দুর্নীতিগ্রস্ত শরীরটাকে সুস্থ করতে হলে নিজেদেরই কিছু করতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার ফল হয় মারাত্মক, পুলিশের গ্রেফতার এড়াতে তারা পালিয়ে যায় হিমালয়ের দুর্গম অঞ্চলে। এরমধ্য দিয়ে এগিয়ে যায় উপন্যাসের কাহিনী।
কেন পড়বেন :সমাজ পরিবর্তনের যে ধারণা নিয়ে উপন্যাসের মূল চরিত্রগুলো সংগ্রাম করে, আমাদের সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য এমনই কিছু করা দরকার বলে মনে হয় পাঠকের।
দে খা র ছ বি
দ্য এস্কেপিস্ট
পরিচালক :রুপার্ট হুয়াইট
অভিনয় :ব্রায়ান কক্স, জোসেফ ফিয়েন্সে, লিয়াম কানিংহাম, সিও জর্জ
ছবির কথা : ফ্র্যাঙ্ক পেরি যাবতজীবন দণ্ডপ্রাপ্ত আসামি। তার স্মৃতি বলতে শুধু তার মেয়ের ছেলেবেলার একটা ছবি যার বয়স এখন প্রায় ২১ বছর। একদিন হঠাত্ তার কাছে একটা চিঠি আসে যেখান থেকে সে জানতে পারে যে মাদক গ্রহণের ফলে তার মেয়ে এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। তখনই সে পালানোর কথা ভাবতে শুরু করে। কিন্তু কিছু প্রভাবশালী কয়েদির মাথা গলানোতে পণ্ড হতে চলে সবকিছু।
কেন দেখবেন :প্রিজন ব্রেক মুভি হিসেবে এটার সিনেমাটোগ্রাফি ভিন্ন ধরনের। দুইটা পাশাপাশি চলমান ঘটনা দিয়ে তাদের পরিকল্পনা আর তার বাস্তবায়ন দেখানো হয়েছে।
গু ণী জ ন
সুফিয়া কামাল
সাহিত্য ক্ষেত্রে রবীন্দ্র-নজরুলের প্রত্যক্ষ সংস্পর্শে উজ্জীবিত ও তাদের প্রশংসায় ধন্য হয়ে, নারী মুক্তি আন্দোলনে বেগম রোকেয়ার সাথে কাজ করার অভিজ্ঞতার গৌরব নিয়ে কাজ করেছেন সুফিয়া কামাল। দেশবাসীর মুক্তি সংগ্রামের প্রতিটি পদক্ষেপে নিজেকে সম্পৃক্ত রেখে যিনি নিজেই একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছেন তিনি। মা সাবেরা খাতুন আর বাবা সৈয়দ আবদুল বারীর পরিবারে ২০ জুন ১৯১১ সালে তার জন্ম। মাত্র ১৩ বছর বয়সে সৈয়দ নেহাল হোসেনের সাথে সুফিয়ার বিয়ে হয়েছিল। সৈয়দ নেহাল হোসেন ছিলেন প্রগতিবাদী ও নারী শিক্ষার সমর্থক। স্বামীর উত্সাহ ও অনুপ্রেরণায় বালিকাবধূ সুফিয়ার লেখার গতি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। শিশু আন্দোলনের ক্ষেত্রেও তার ছিল বিরাট অবদান। ১৯৯৯ সালে ২০ নভেম্বর বার্ধক্যজনিত কারণে এই অনন্য নারী মৃত্যুবরণ করেন।
কে না কা টা
পারফিউম
গরমে দুর্গন্ধের হাত থেকে বাঁচতে বডি স্প্রে ও পারফিউম ব্যবহার করতে পারেন। এতে থাকবেন ঝরঝরে আর সতেজ। আর এ জন্য চাই গরমে উপযোগী পারফিউম। ব্র্যান্ডের পারফিউম পোশাককে সুবাসিত করে রাখবে অনেকক্ষণ। আর প্রতিদিন গোসল শেষে রোল অন ব্যবহার করলে সারা দিন ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত থাকবেন। ব্র্যান্ডের বডি স্প্রে এক্স, নাইকি, নিভিয়া, এক্স মেন, রেক্সোনা মেন, স্মার্ট, কোরাম, নেটওয়ার্ক, সিগার, গলফ মেন, অ্যাডিডাস ও ডেনিম। এসব ব্র্যান্ড থেকে গরম উপযোগী সুগন্ধি বেছে নিতে পারেন। আবার গন্ধেরও আছে নানা ধরন। তবে গরমে ভালো হবে লেবু, কমলাসহ অন্যান্য গন্ধের হালকা ধরন। অ্যাডিডাসের দাম পড়বে ৪০০, এক্স ২৬০, বেকহ্যাম ৩৫০, ডেনিম ২০০ ও জোভান ২২০ টাকা।
তরুণকণ্ঠ নিয়ে মতামত
প্রকাশে সাহায্য নিতে
পারেন জনপ্রিয়
ওয়েবসাইট
ফেসবুকের।
তরুণকণ্ঠের বন্ধু হতে
লগ ইন করুন www.fac ebook.com/torun.kontho
