শ্রীলংকা বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী মেইথরিপালা সিরিসেনা সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এ আগ্রহ ব্যক্ত করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে শ্রীলংকার আগ্রহের প্রশংসা করে শেখ হাসিনা দেশটির প্রতি বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলোর অংশগ্রহণে সহায়তা করতে বিডিং ডকুমেন্টে রেজিস্ট্রেশনের শর্তাবলী সহজ করার অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মেডিসিন বিভাগে লেখাপড়ার জন্য শ্রীলংকার জন্য ৭টি আসন রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
