ময়মনসিংহের গৌরীপুরে গুজিখাঁ বেসরকারী রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত। ৫ম শ্রেণির শিক্ষার্থী আল আমিন নির্বাচন কমিশনার, জাহাঙ্গীর আলম ও শফিকুল ইসলাম সহকারী নির্বাচন কমিশনার, সায়েম ইসলাম ও ফিরুজ মিয়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করে। ২৮৮টি জন ভোটারের মধ্যে ২৬৫জন ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচিতরা হল তৃতীয় শ্রেণীতে ১ম স্থান রিয়া আক্তার (২৪৫), ২য় স্থান আবু হানিফ (২২০), ৪র্থ শ্রেণিতে ১ম স্থান হাসান (২৪০), ২য় আফরোজা আক্তার (২১৫), ৫ম শ্রেণিতে ১ম স্থান আবু সাঈদ (২৬০), ২য় স্থান রুহুল আমিন (২৫০), ৩য় স্থান রিমা আক্তার (২৪৪ভোট)। পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্কাছ আলী, প্রধান শিক্ষক জাহানারা বেগম, সহকারী শিক্ষক আঃ বারী, ইমাম হোসেন, জসীম উদ্দিন, সামছুল আলম, সাংবাদিক মো. রইছ উদ্দিন।
