নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা
শরীয়তপুর নড়িয়া উপজেলায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই লোডশেডিংয়ের কারণে বিদ্যুত্ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ১৫/২০ দিন যাবত্ ভয়াবহ লোডশেডিং চলছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১২হাজার বৈধ গ্রাহক ও ১১৪টি বিদ্যুত্ চালিত সেচ পাম্প আছে । চাহিদা মত বিদ্যুত্ না থাকায় ইরি জমি ফেটে গেছে। এতে কৃষকদের তুলনামূলক ভাবে ফসল কম হবে বলে ধারণা করা হচ্ছে। কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানায় চাহিদা মোতাবেক বিদ্যুত্ না পাওয়ায় লোডশেডিং হচ্ছে। সাইট লাইন ও টাকার কথা জানতে চাইলে তারা অস্বীকার করে।
