প্রধানমন্ত্রীর সঙ্গে পাবনা জেলা তৃণমূল নেতাদের সভা আজ

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:১২
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে পাবনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা আজ শনিবার সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং পাবনা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনসমূহের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লি¬ষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।