শুজাউদ্দৌলা বাদশা মিয়া
গাইবান্ধা সদর উপজেলার হাজী ওসমান গণি কলেজের প্রতিষ্ঠাতা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও দৈনিক সংবাদ গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহমুদুল গনি রিজনের পিতা বিশিষ্ট সমাজ সেবক শুজাউদ্দৌলা বাদশা মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি বামনীপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও কলেজ চত্বরে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
বেলায়েত হোসেন
ঢাকায় আগারগাঁও শের-ই-বাংলানগর থানার এএসআই বেলায়েতের (৪৮) প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ তার পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ি উপজেলার নলদী ইউপির হলদহ গ্রামে মিলাদ মাহফিল, কোরআন তেলওয়াত ও এতিম শিশুদের খাবার পরিবেশন করা হবে।
