১৪ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১লা বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২ জমাদিউস সানী, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৯ ও ৫। শুভবার: মঙ্গল ও বুধ। শুভরত্ন: প্রবাল ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি:মৌলিক সৃজনশীলতার অধিকারী। আপনি মিশুক, সামাজিক ও দয়ালু। সহজেই বন্ধুত্ব করতে পারেন। বিপরীত লিঙ্গের প্রতিও রয়েছে আপনার সহজাত আকর্ষণ। আরাম-আয়েশ আপনার পছন্দ। আপনি ভ্রমণ ও বৈচিত্র্য ভালোবাসেন। আপনার মধ্যে প্রাণপ্রাচুর্য রয়েছে। কিন্তু অমিতাচার ও ইন্দ্রিয় সুখ স্পৃহা আপনার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অমর শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি, কথাশিল্পী হেনরী জেমস দার্শনিক টমাস হবস, গুরু নানক, তুর্কী স্থপতি সিনান, গণিতজ্ঞ হারমেন গ্রাসমান, পদার্থ বিদ জোহান্স স্টার্ক, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বাড়িতে কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অসুস্থতাকে অবহেলা করবেন না। পুস্তক বিক্রেতা ও প্রকাশকদের জন্য দিনটি শুভ নয়। বিক্রয়বাণিজ্যে লেনদেনের সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে কোনো ফলপ্রসূ যোগাযোগ হতে পারে। এজেন্সি জাতীয় ব্যবসায় লাভবান হতে পারেন। জমি-জমার দালালিতেও ভালো করার সম্ভাবনা আছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজকর্ম শেষ করে আনন্দ বোধ করবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেকারদের কর্মসংস্থানের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ব্যবসায়ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ আপনজন কারো চাকরির ব্যাপারে কোন অগ্রগতি হতে পারে। সংবাদপত্র কর্মীদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে কাজে লাগাতে চেষ্টা করুন। বিতর্কিত বিষয়াদিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কোনো ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো বন্ধুর সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। বিরোধ যেন বিবাদে পরিণত না হয় সে দিকে লক্ষ্য রাখুন। আজ নানা কারণে মানসিক অশান্তিতে ভুগতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ব্যয়াধিক্যের জন্য চিন্তিত হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অকারণ উত্তেজনা পরিহার করুন। শরীর ভালো যাবে না। ভুল চিকিত্সার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ সতর্ক হয়ে চলাফেরা করুন। অকারণ দুর্নামের সম্মুখীন হতে পারেন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। শরীর ভালো যাবে না। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা আছে। আজ অনভিপ্রেত কিছু ঘটতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। ভুলের জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পেটের পীড়ায় ভোগার আশংকা আছে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। কারো আর্থিক ব্যাপারে কোনো দায়িত্ব নেয়া ঠিক হবে না । আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ মন প্রফুল্ল থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। সরকারি চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
